খন্দকার আবুল খায়ের (রহ) এর "৭১ এ কি ঘটেছিল রাজাকার কারা ছিল" বই এর পিডিএফ
খন্দকার আবুল খায়ের (রহ) বাংলাদেশের প্রথিতযশা মরহুম আলেমদের মধ্যে একজন। তিনি তার দরসে কোরআন সিরিজের জন্য বিখ্যাত। তিনি ৪৬ এর কলকাতা দাঙ্গা, পাকিস্তান ভাগ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ সাক্ষী। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর এলাকায় জামায়াত ইসলামের দায়িত্ব পালন করেছেন। একজন আলেম হওয়ায় তিনি তাফসির মাহফিল করতেন যেহেতু তিনি একাত্তরের প্রত্যক্ষদর্শী জামায়াত নেতা তাই যেখানে যেতেন সেখানেই এই বিষয়ে কিছু প্রশ্নের সম্মুখীন হতে। এই কমন প্রশ্ন গুলোকে একত্রিত করে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি একটি বই লিখেন। যেটি তার সাওয়াল জওয়াব সিরিজের চতুর্থ খন্ড হিসেবে প্রকাশিত হয়।
“৭১ এ কি ঘটেছিল রাজাকার কারা ছিল” এই বইটি একটি ঐতিহাসিক দলিল। আসলে একাত্তরে জামায়াতে ইসলাম কি করেছিল, তাদের ভুমিকা কেমন ছিল, জামায়াতে ইসলাম বা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপরে যে অভিযোগগুলো করা হয় এর সত্যতা কতটুকু এই বিষয়গুলো লেখক বইটিতে নিজের অভিজ্ঞতার আলোকে তুলে ধরা হয়েছে।
বইটি প্রকাশিত হওয়ার পর এর নতুন কোন সংস্করণ না বাজারে না আসায় বই কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমাকে এক ভাই বলেছেন যে উনি উক্ত প্রকাশনীতে গিয়েও বইটির একটি কপি সংগ্রহ করতে পারেনি। আলহামদুলিল্লাহ আমার কাছে এক কপি ছিল সেই বইটির। আমি বইটির পিডিএফ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনারা শেয়ার করে বইটি কাছে ছড়িয়ে দেবেন। বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীরা ৭১ নিয়ে চিন্তার জায়গায় যে দোলাচলে ভুগছে এই বইটি। তাদের সঠিক পথ দেখাবে বলে আশা করছি।
ডাউনলোড পিডিএফ:
১. Link (Archive)
২. Link (Drive)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন