ইসলাম ব্যক্তিসত্তার উন্নয়ন ও ব্যক্তিত্বের পরিপূর্ণতার প্রত্যাশী । ইসলাম ব্যক্তির উদ্দেশ্যে তার বক্তব্য উপস্থাপন করেছে । আল্লাহর আনুগত্যের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছে । অধিকার ও দায়িত্ব কর্তব্যের বোঝা ব্যক্তির পিঠে চাপিয়ে দিয়েছে । আদেশ নিষেধের বিধান করা হয়েছে ব্যক্তিকে । আনুগত্য করলে ব্যক্তিকে তার পুরস্কার প্রদানের আশা দেয়া হয়েছে আবার নাফরমানি পাপ কাজে লিপ্ত হলে ব্যক্তিকেই দেওয়া হয়েছে শাস্তির হুমকি । চিন্তা ও কর্ম ব্যবস্থায় এমন একটি মূর্তি স্থান অধিকার করেছে, শুরুতে কর্মসম্পাদনকারী এবং শেষ কর্মফল ভোগ কারী হিসেবে মৌলিক গুরুত্বের অধিকারী । তার বুদ্ধিবৃত্তি ও আবেগের কাছে আবেদন জানানো হয় । তাকে হেদায়েত ও সঠিক পথ নির্দেশ দান করা হয় । তারই কল্যাণ কামনা করা হয় এবং তাকেই ক্ষতির হাত থেকে রক্ষা করার আকাঙ্ক্ষা পোষণ করা হয় ।
ব্যক্তি যদি তার নিজের পরিমণ্ডলে অসম্পূর্ণ থেকে যায় এবং নিজের ব্যক্তিসত্তার অধঃপতনের গভীর গর্তে নিক্ষেপ করে তাহলে যে সমাজ ও ব্যবস্থার সাথে সে দুনিয়ার সম্পর্কিত ছিল তাদের কোন প্রকার শ্রেষ্ঠত্ব, গুণপনা ও উন্নত কর্মধারা চূড়ান্ত ফয়সালা ক্ষেত্রে তার কোনো উপকার করতে পারবে না ।
বরং যদি সে ভালো সমাজ ও সমাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত থেকেও নিজের ব্যক্তিসত্তার পরিপূর্ণতা ও ব্যক্তির উন্নয়নের সহজ সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম না হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে এটি আরেকটি শক্তিশালী প্রমাণ রূপে গণ্য করা হবে এবং তাকে অধিকতর ক্ষতির সম্মুখীন করবে । বিপরীত পক্ষে নিজের প্রচেষ্টার মাধ্যমে সে যদি সম্ভাব্য পরিপূর্ণতায় পৌঁছাতে পারতো এবং নিজের ব্যক্তিত্বের সম্ভাব্য উন্নততর বিকাশ সাধনে সক্ষম হতো তাহলে সমাজ ব্যবস্থার ত্রুটি ও তার সাফল্য ও ও মুক্তির পথে বাধা সৃষ্টি করতে সক্ষম হতো । বরং এটি কার জন্য একটি প্রমাণ হিসেবে গণ্য হতো কারণ একটি প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির জন্য অবস্থান করেও সে এহেন সফল প্রচেষ্টা চালাতে সক্ষম হয়েছিল। সূরা আল মায়েদা নিম্নোক্ত আয়াতটির মধ্যে বক্তব্যেরই শ্রুত হয়ঃ
عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ
নিজেদের হেফাজত করা তোমাদের অপরিহার্য কর্তব্য তোমরা যখন সঠিক পথে থাকবে তখন কেউ পথ ভ্রষ্ট হলে তোমাদের কোন ক্ষতি করতে পারবেনা। (সূরা আল মায়েদা 104)
আবার নিম্নোক্ত আয়াতটির মধ্যে এর সম্পূর্ণ বিপরীত হয়ে উঠেছেঃ
'তোমরা নিজেরা যখন পথভ্রষ্ট হয়েছে তখন অন্যের সঠিক পথ লাভ তোমাদের জন্য লাভজনক হবে না ।‘
---
পুরো বইটি পড়ুন ঃ
direct download link
Google Drive 1: Link
Google Drive 2:Link
DropBox: Link
Zippyshare: Link
Mediafire: Link
Slideshare: Link
বইঃ আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতি
লেখকঃ সাইয়েদ আবুল আ’লা মওদুদী
পৃষ্ঠাঃ ৪৭

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন