শায়খ আব্বাসি মাদানী রহ:নির্বাসিত মুজাহিদ
আলজেরিয়ার দক্ষিণ-পূর্বে Biskra রাজ্যের নিকটবর্তী সিদি উকবা শহরে ১৯৩১ সালে রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন আব্বাসী মাদানী । তার পিতার নাম শেখ আবু-আল কাসিম। আবু-আল কাসিম একজন মসজিদের ঈমাম এবং শিক্ষক ছিলেন। শৈশবে তিনি তার পিতার কাছে দ্বীন শিক্ষা করেন। ১৬ বছর বয়স পর্যন্ত শেখ নাইম আল-নাইমির আধীনে পড়াশুনা করেন।তারপর অ্যাসোসিয়েশন অফ স্কলার্স স্কুলে পড়াশুনা করেন এবং কলেজ অফ দ্যা ইডুকেশন থেকে স্নাতক হন,এ সময় তিনি ফরাসীদের বিরুদ্ধে প্রতিরোধে আন্দোলনে জড়িয়ে পড়েন।
১৯৫৪ সালের নভেম্বরের প্রথম দিকে ২৩ বছর বয়সে ফরাসী উপনিবেশবাদের বিরুদ্ধে মুক্তি বিপ্লবের প্রথম দিন থেকেই আন্দোলনে যোগ দেন। বিপ্লব শুরুর 20 দিন পর তিনি গ্রেপ্তার হন এবং স্বাধীনতা অর্জনের পরে তিনি ১৯৬২ সালে মুক্তি পান । মুক্তির পর তিনি দর্শনে বিএ পাস করেন, তারপরে পিএইচডি ডিগ্রি পড়াশোনা চালিয়ে যান। ১৯৭৫ সালে লন্ডন থেকে দর্শনে ডক্টরেট অর্জন করেন । এর পর তিনি দেশে ফিরে আসেন এবং ইউনিভার্সিটি অফ আলজেরিয়াতে অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন । পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগদান করেন ,তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট(FLN) একজন সদস্য ছিলেন । যেখানে তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট পক্ষে পিপল'স অ্যাসেম্বলি অফ উইলিয়ায় অ্যাসেমব্লিতে আলজিয়ার্সের গভর্নর-এর ডেপুটি হিসাবে নির্বাচিত হন ।
আশির দশকের গোড়ার দিকে, আব্বাস মাদানী আলি বিন হজের সাথে পরিচিত হন এবং একজন ফুল টাইম দায়ী হিসাবে কাজ শুরু করেন । ১৯৮২ সালের ১২ নভেম্বরে তিনি আলজেরিয়ার একদল আলেমকে সঙ্গে নিয়ে, তাদের মধ্যে রয়েছে: শেখ আহমদ সাহনুন এবং শেখ আবদেল লতিফ সুলতানি সহ আরো আনেকে । তারা আলজেরিয়ায় ইসলামিক আইন প্রয়োগের দাবিতে জানান এবং ইসলামী অর্থনীতি শিক্ষা প্রতিষ্টানে ফ্রি মিক্সিং ,দুর্নীতি,আটককৃতদের মুক্তি দাবি ,রাষ্ট্র যন্ত্রে ইসলামের শত্রুদের ব্যাপক উপস্থিতি নিন্দা জানান। আর এ করনে তাকে গ্রেপ্তার করে হয় । সবথেকে মজার বিষয় , ১৯৫৪ সালের বিপ্লবের সময় রেডিও ভবনগুলিতে তার নেতৃত্বে আক্রমণের চেষ্টা করার আভিযোগে সরকার তাকে গ্রেপ্তার করে।
১৯৮৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে শেখ আব্বাসী মাদানী (রহ:) এবং ক্যারিশম্যাটিক তরুণ নেতা আলী বেলহাদজের নেতৃত্বে ইসলামী স্যালভেশন ফ্রন্ট জন্ম হয় । আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তন স্বাধীনতা যোদ্ধা আব্বাসি মাদানী তুলনামূলকভাবে মধ্যপন্থী ধর্মীয় রক্ষণশীলতার প্রতিনিধিত্ব করেছিলেন এবং তিনি ইসলামি শরিয়া প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য এবং এটাকে তিনি ২য় স্বাধীনতা যোদ্ধের সাথে তুলনা করেন।
1991 সালের স্বাধীনতার পর প্রথম জেনারেল ও প্রেসিডেনশিয়াল নির্বাচনে ২৩১ টা সিটের মধ্যে পায় 188 টা সিট৷ দ্বিতীয় দফার নির্বাচনে FLN জয়ী হলেও সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয় ৷ প্রেসিডেন্ট চাদলি বিন জাদিদকে কে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ৷ তার ফলাফল বাতিল করার পরে মাদানী সব লড়াইয়ের ডাক দেয়. ১৯৯১ সালের ৩০ শে জুন মাদানীকে আবারও কারাগারে বন্দী করা হয় ,রাষ্ট্রীয় সুরক্ষার হুমকির অভিযোগে। সামরিক আদালতে দোষী সাব্যস্ত করে তাকে 12 বছরের কারাদন্ডে দন্ডিত করা হয় ।১৯৯৩ সালের জানুয়ারিতে এফআইএস নিষিদ্ধ করা হয়, যা একটি গৃহযুদ্ধের সূত্রপাত করে যা বছরের পর বছর ধরে । সেনাবাহিনী এবং ইসলামপন্থীদের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার আলজেরীয় মারা যায় ( সংখ্যা প্রায় 250,000 কাছাকাছি সূত্র: উইকিপিডিয়া ) । অনেকে পাহাড়ে গিয়ে গেরিলা দল তৈরি করে৷ যার নেতৃত্ব দেয় অফগান ফেরত মুজাহিদরা৷ ১৯৯৪ সালে জন্ম হয় ইসলামীক সালভেশন আর্মির৷ এরপর কাহিনী ব্যাপক যা এখানে বর্ণনা করা সম্ভব না ৷
যাহোক,১৯৯৭ সালে ইসলামিক স্যালভেশন আর্মির ও সরকারের মধ্যে যুদ্ধবিরতি পরে মাদানীকে কারাগার থেকে মুক্তি পান কিন্তু গৃহবন্দী করে রখা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে চিকিৎসা জন্য দোহার যান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই থেকে যান । ২৪ শে এপ্রিল ২০১৯ সালের ৮৮ বছর বয়সে আব্বাসি মাদানী ইন্তেকাল করেন।
@Abdul Wahab


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন