দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার মাঝে জীবনের সাফল্য নিহিত

ইসলামী আন্দোলন ও মাওলানা মওদুদীঃ কিছু প্রতিক্রিয়া ও ব্যাখ্যা বিশ্লেষণ -মাওলানা জলিল আহসান নদভী


পিডিএফ লিংক : Download

[রামপুর  (ভারত) থেকে প্রকাশিত যিকরা পত্রিকার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ  মোঃ ইউসুফ যাদের যাদেরাহ ও রাহে আমল গ্রন্থদ্বয়ের প্রণেতা প্রণেতা বিখ্যাত আলেমেদ্বীন এবং কোরআন হাদিস ও আরবি ভাষার সুপণ্ডিত মাওলানা জলিল আহসান নদভী কে প্রশ্ন গুলো করেন । প্রশ্নের জবাব গুলো পত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই মাওলানা মওদুদী রহ মৃত্যুবরণ করেন। মাওলানা নদভী রহসেসব প্রাথমিক লোকদের মধ্যে সামিল ছিলেন যারা মাওলানা সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী রহ দাওয়াতে ইকামাতে  দ্বিনে লাব্বাইক বলেন । ]

প্রশ্নঃ 

যখন আপনি জানতে পারলেন যে মাওলানা মওদুদী রহ একটি ইসলামী আন্দোলন কায়েম করেছেন তখন এ আন্দোলন ও তার প্রতিষ্ঠাতা যে হকের উপর প্রতিষ্ঠিত এ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন আলেমে দ্বীন হিসেবে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন বোধ করলেন এবং এতে কতটা সাফল্য লাভ করেন?  দেওবন্দে সে যুগে নির্ভরযোগ্য আলেমগনের নিকট থেকে আপনি দ্বীনি এলেম শিক্ষা করেন স্বয়ং দ্বীনদারী জীবনযাপন করেন এবং দ্বীনি এলেম শিক্ষা দিয়ে থাকেন এসব সত্ত্বেও কোন জিনিস আপনাকে বাধ্য করল যে আপনি এ নতুন আন্দোলন সম্পর্কে চিন্তা ভাবনা করেন এবং শেষ পর্যন্ত এ আন্দোলনে শরিক হন ? 


সাধারণ ওলামায়ে কেরাম চেষ্টা এবং বহু মুসলিম সংগঠন থাকা সত্ত্বেও এমন কোন বিষয় এর অভাব ছিল যার জন্য জামায়াতে ইসলামী গঠন অপরিহার্য ছিল ? আর এমন কোন বিষয় কি ছিল যা জামায়াতে ইসলামী গঠন জায়েয হওয়ার কারণ পেশ করে ? 


চিন্তার ক্ষেত্রেও কার্যত জামায়াতে ইসলামীর এমনকি বৈশিষ্ট্য ছিল যা স্বয়ং আপনাকে এর সাথে সামিল হওয়ার জন্য বাধ্য করে না  বরঞ্চ আপন সহকর্মীদের মধ্যে অন্যান্য কেউ দাওয়াত দানে বাধ্য করে ? 


আপনি যুগের উচ্চতর শিক্ষা লাভ করেছেন মাওলানা আখতার আহসান ইসলামীর মতো সমকক্ষহীন ওস্তাদ এর দ্বারা উপকৃত হয়েছেন, দীর্ঘকাল যাবত কোরআনের উপর বিভিন্ন চিন্তাভাবনা করেছেন এবং এক জামানা থেকে কুরআনের ওস্তাদ হিসেবে কাজ করেছেন ।  আপনার পাণ্ডিত্যপূর্ণ অভিমত এ ব্যাপারে  কি যে-


(ক)  বর্তমানে তাফহিমুল কুরআনের তাফসীরের মর্যাদা কি?

(খ)  বর্তমান যূগের অন্যান্য উর্দু তাফসীরসমূহের তুলনায় এর কি ভূমিকা রয়েছে?

(গ)  ইসলামী আন্দোলনের  তৎপরতা বিশুদ্ধভাবে তুলে ধরতে ও বর্ধিত করতে এর ভূমিকা কতখানি ছিল? 

(ঘ)  ওলামায়ে কেরাম এবং বিশেষ করে আরবি তাফসির থেকে সাহায্য গ্রহণ করতে সক্ষম এমন বিজ্ঞ আলেমগণ  এ তাফসীরের কোন গুরুত্ব দেননি এটা কি তাদের সঠিক হয়েছে ? 


আপনি দ্বীনি এলেমে  গভীর দৃষ্টি সম্পন্ন ।  বিগত অর্ধশতাব্দী আপনি দ্বীনি এলেম শিক্ষা দিয়ে আসছেন। আপনার মাওলানা মওদুদীর সাহিত্যের সাহিত্যের গুরুত্ব  আছে ? এই  সাহিত্য কি আপনাকেও  প্রভাবিত করেছে?  সর্বাধিক প্রভাব ও মূল্যবান গ্রন্থ আপনার দৃষ্টিতে কোনটি কোন বিশেষ গ্রন্থ কি আপনাকে প্রভাবিত করেছে?  বা নিছক এ আহ্বানের জন্য একটি আন্দোলন গড়ে  তুলেছেন?


দ্বীনি এলেম সম্পন্ন করা এবং তিনি এলেম শিক্ষা দানে  রত থাকা সত্বেও আপনি কি অনুভব করলেন যে কিছু কমতি রয়ে গেছে যা মওদুদী সাহেব পূরণ করেছেন ? যদি আপনার দৃষ্টিতে এমন কোন শূন্যতা ধরা পড়ে থাকে যা মওলানা মওদুদী তার চিন্তাধারার মাধ্যমে পূরণ করেছেন তাহলে তার উপর বিস্তারিত আলোকপাত করুন । 


মাওলানা মওদুদীর কোন  সে নেতৃত্বসুল্ভ বিশিষ্ট গুণ ছিল যা স্বাভাবিক ভাবে তাকে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা এবং  সমসাময়িক নেতৃবৃন্দের কাফেলার সালার বানিয়ে দিয়েছিল ? 


মাওলানা মওদুদীর সাহায্য লাভের সুযোগ  আপনারও হয়েছিল।  সহকর্মীগণ এর প্রতি তার আচরণ কেমন ছিল?  তিনি তাদের ধ্যান-ধারণা অনুভূতির কতটা খেয়াল রাখতেন?  তার খুব নিকটে যারা থাকতেন তারা তার প্রতি অনুরক্ত হয়ে পড়তেন, না দূরে থাকা কালিন ভক্তি-শ্রদ্ধা নিকটে আসার পর বিলীন হয়ে যেত?



 উত্তরঃ 

আপনার বিস্তারিত ও সার্বিক প্রশ্নমালা পেয়েছি।  তারপর আপনার পক্ষ থেকে ক্রমাগত স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শক্তি সামর্থ্য ও স্বাস্থ্য ভালো থাকলে আপনার স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হতো না ।  আপনার ক্রমিক  প্রশ্নগুলো ক্রমানুসারে জবাব দিতে পারব না তবে চেষ্টা করব যে আপনি যা কিছু জানতে চান তা সব  এ সংক্ষিপ্তভাবে জবাবে এসে যাবে । 


আপনি জানেন যে আমার যাবতীয় শিক্ষা হয়েছিল তার সে নেজামিয়া পদ্ধতিতে ।  আমার সকল ওস্তাদ ছিলেন কাসেমী অথবা মাজাহিরি।  শেষের দিকে কতিপয়  নদভী।  তাদের অধিকাংশই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।  এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ইন্ডিয়ান নেশনাল কংগ্রেস।  আমাদের এসব ধর্মীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলতেন যে আযাদী আন্দোলন একটি অপরিহার্য ইসলামী দায়িত্ব।  প্রথম ইংরেজ শাসন খতম করো ।  তারপর ইসলামী হুকুমত কায়েম হবে।  তার কার্যপদ্ধতি কি হবে এ কথার জবাবে তারা বলতেন- পরিকল্পনা পরে করা হবে।  প্রথমে আমি মনের  মধ্যে উদ্বেগ আশংকা নিয়ে নীরব হয়ে যেতাম তাদের সাথে বিতর্কে যেতাম না।  আমার মনে উদ্বেগ এর সূচনা হয় কুদরির কাযা অধ্যায় থেকে।  জানতে পারলাম যে ইসলামে সুবিচার ব্যবস্থা রয়েছে।  যদি ইসলামে তা কায়েম না থাকে তাহলে এ সম্পর্কিত অধ্যায় কিভাবে পড়ানো হয়?  অতঃপর হেদায়া এবং হাদিস গ্রন্থাবলীতে ইমারত এবং আমির ও মামুরে অধিকার মামুনের অধিকার ও দদায়িত্ব এবং শাস্তি সীমারেখা প্রভৃতি আরো বাড়িয়ে দেয় ।  আমার ওস্তাদ গনের প্রতি অত্যাধিক শ্রদ্ধা থাকা সত্ত্বেও বুঝতে পারি না যে এসব  বুযুর্গানে সকল চেষ্টা চরিত্র  তুরস্কমুখী হয়ে আছে এবং ইংরেজ চলে যাবার পর তা আবার কাবামুখী কিভাবে হবে ।  যে দলের নেতৃত্বে এসব  লোকজন কাজ করছেন তার লক্ষ্য তা নয় যা আমাদের বুযুর্গানে  বলেছেন।  এক  জাতীয়তার কথা উভয়ই বলেন।  কিন্তু উভয়ের ধ্যান-ধারণা ও তার অর্থ পরস্পর বিরোধী।  এতে যারা নেতৃত্বের আসনে সমাসীন অবশ্যম্ভাবীরূপে তাদের ধ্যান-ধারণায় সাধারণ মানুষ প্রভাব বিস্তার করবে।  তারপর তো ইসলাম কায়েমের প্রশ্নই তো অবান্তর হয়ে পড়ে ? 


কখনো মনে হয় যে আমাদের হুজুরগ্ণ কোন ইসলামের ব্যাপক ও সার্বিক ব্যবস্থার ধারণাই নেই, তাদের কাছে রয়েছে কিছু বিচ্ছিন্ন ও বিভিন্ন জ্ঞানের ভান্ডার।  কিন্তু তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা এ ধারণা করতে দেয় না।  কখনো কোনো কারনে পরিপূর্ণ ইসলামের দাওয়াত সহ ময়দানে নামার সাহস নেই । তারা কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে এদেশে ইসলামের দাওয়াত ছড়ানো যায় ।  তার কর্মসূচি বা কি হবে ?  এ অবস্থায় মনতো চায় যে বুজুর্গদের কিছু উদ্ধৃতি পেশ করি যাতে আমাদের হয়রানি পেরেশানি উদঘাটিত হয় ।  জনাব মাওলানা সিউহারী রহ  ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নামে একখান গ্রন্থ রচনা করেন।  এ গ্রন্থে তিনি ইসলামী অর্থব্যবস্থার অনেক মূল্যবান তথ্য পেশ করেছেন ।  কিন্তু পরিশিষ্টে তিনি বলেন বিপ্লব দুটি মতবাদ এর ভিত্তি হতে পারে একটি খাটি ইসলামী মতবাদ অপরটি সমাজতান্ত্রিক মতবাদ। অতঃপর তিনি তিরস্কারের ভয় না করে দাম্ভিকতার সুরে বলেন,  ইসলামী দূরদর্শিতাসহ এ কথা বলার সাহস রাখি যে,  দেশে প্রথম মতবাদ অর্থাৎ ইসলামী মতবাদ কার্যকর হতে পারে না বরঞ্চ আপর মতবাদ অর্থাৎ  সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতবাদ প্রতিষ্ঠাই সম্ভব ।


হযরত মুফতি কেফায়াতুল্লাহ রহ  এরশাদের প্রতি লক্ষ্য করুনঃ 


মাওলানা মওদুদীর মতবাদ বহু প্রবন্ধের আসরে পত্র- পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে । আমার অবসর নিয়েছে তা পুরোপুরি পড়ে দেখি।  তার চোখে পড়েছে,  বর্তমান অবস্থার প্রেক্ষিতে তার বাস্তবায়ন অসম্ভব। আবশ্য আল্লাহ তাআলা ভালো জানেন ।  আমি বুঝতে পারিনা যে বর্তমান যুগ এবং পরিবেশে শরীয়তের বাধ্যবাধকতা আমাদের উপর প্রযোজ্য কিনা । জমিয়তে উলামা রাজনীতিতে যে পন্থা অবলম্বন করেছে তা সাধ্যমত ‘দুটি বিপদের মধ্যে কম বিপদ’ এর ভিত্তিতে । বর্তমানে চারপাশে যে ক্ষমতা ও শক্তি বিদ্যমান তাদের কর্মতৎপরতা তার উপরই নির্ভরশীল ।  মাওলানা মওদুদী দর্শন পেশ করেছে তা পরীক্ষা করে দেখার, তার সমালোচনা করার অথবা তার জবাব দেয়ার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না । আর জবাব দেয়ার প্রয়োজন হলেও তার ফুসরত নেই । 


মাওদুদি মওদুদী সাহেব ও তার তাঁর সামর্থ্য তাদের চালাতে থাকুন ।  আমরা তাদের মোকাবেলা করবো না ।  যদি আমরা বুঝতে পারি যে ইসলাম ও মুসলমানদের জন্য সেই কর্মতৎপরতা শরীয়ত সম্মত ও কল্যাণকর তাহলে আমরা তার অনুসারী হয়ে যাব। নতুবা আমরা শরীয়ত ক্ষমা ( মা’যুর)  হবো । এ প্রসঙ্গে তিনি আরো বলেনঃ  শরীয়তের বহু সামষ্টিক হুকুম আছে যা ইসলামী বাদশাহীর এর জন্য মওকুফ রাখা হয়েছে। এ হুকুমের জন্য যাদের সম্বোধন করা হয়েছে তারা ব্যক্তিবর্গ বা জনগণ নয় বরঞ্চ সুলতান ও ইসলামের খলিফাগণ । সুলতানত  না থাকলে তার উপর আমল করা ব্যক্তিবর্গ বা এক ব্যক্তির না ফরজ আর না মোবাহ । এমন অবস্থায় ব্যক্তির অপরিহার্য শুধু এতটুকু যে সে  সাধ্যমত চেষ্টা করবে যাতে ইসলামী হুকুমত কায়েম হয় । 


কোন মন্তব্য করার উদ্দেশ্যে আমরা  বুযুর্গের উপরুক্ত উদ্ধৃতি পেশ করে নি বরঞ্চ।  শুধু এ কথা বলার জন্য যে,  আমাদের উম্মাতের এসব নেতৃবৃন্দ ইসলামের দাওয়াত চালু করার সাহস রাখে না । পরিবেশ পরিস্থিতি প্রতিকূলতার কারণে যদিও তারা স্বীকার করেছে যে, এই উম্মাহর জন্য ফরজ যে তারা ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করবে । এমন অবস্থায় যদি আল্লাহ তার বান্দাদের জন্য একজনকে এ  ফরজ কাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দেন ।  যিনি আলেমগনেরই একজন । কোন মিস্টার নন , বরঞ্চ আরবি ভাষায় আলেম,  কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, তাহলে ওলামা হযরতের মস্তকই গর্বভরে সমুন্নত হতো যে তাদেরই একজন ফরজ আদায়ের তৌফিক লাভ করেছেন।  তার নেতৃত্ব মেনে না নিলেও তাকে স্নেহপূর্ণ ছোঁয়া পাওয়ার হকদার মনে করতেন ।  কিন্তু সর্বপ্রথম তো তারা তাকে আলেম শ্রেণী থেকেই বহিষ্কার করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেন।  তারপর যা কিছু করেছেন তা সকলেরই জানা আছে সে মর্মান্তিক কাহিনী বর্ণনা করার সুযোগ এখানে নেই ।


আপনি জানেন যে, দরসে নেজামীয়ার আর মাদ্রাসাগুলোতে যে আরবী সাহিত্য পড়ানো হয় তার মধ্যে কিছু কাঁচাপাকা ও কিছু ভালো মন্দ সাহিত্য পড়ানো হয় । এখনো এসব মাদ্রাসায় এদিক দিয়ে তেমন বেশি সংস্কার সাধন করা হয়নি । এখনো তারা ‘মাকামাতে হারীরী’ ও ‘নাফখাতুল ইয়ামান’ আঁকড়ে ধরে আছেন যা সাহিত্যিক মানের নয় বরঞ্চ পুরোপুরি সাহিত্যিক মানের পরিপন্থী । আরবি রচনা ও তরজমা প্রচলন তো একেবারেই ছিল না । আমরা এ দুর্বলতা দূর করার জন্য দারুণ উলুম নদওয়াতুল ওলামা শরণাপন্ন হলাম। এখানে আলেমদের সমিতি জামিয়াতুল ইসলাহ তে বহু মাসিক ও সাপ্তাহিক পত্র-পত্রিকা আসতো । আল-ইসলাহ এর টেবিলের উপর এই প্রথমবার তরজুমানুল কোরআন' দেখতে পেলাম । মাওলানা মওদুদীর সঙ্গে গায়েবেনা পরিচয় হয়ে গেল।
তরজুমানুল কোরআন আসে তা পড়ি এবং প্রভাবিত হতে থাকি। সেসময় মাওলানার ‘সিয়সী কাশমাকাশ’ পড়ার সুযোগ হলো। ফলে ধারণা হলো যে ভারতের মুসলমানরা বিরাট সংকটের সম্মুখীন। এরপর মুত্তাহিদা কাউমিয়া প্রচারপত্র দেখলাম । মনে হলো যে আমাদের বুযুর্গানে দ্বীনের চিন্তার ধরন ও কর্মকাণ্ডের লক্ষ্য সঠিক নয় ।
বেরেলীতে শিক্ষকতা করা কালে আমার নামে তরজুমানুল কোরআন আসত। পড়ে প্রভাবিত হতাম। তখন জামায়াত ইসলাম কায়েম হয়ে গিয়েছিল। জনাব মাওলানা মনজুর নোমানী এখানেই থাকতেন । তিনি আল-ফোরকান এর মাধ্যমে জামায়াত ইসলামের দাওয়াত জোরালোভাবে পেশ করতেন । তিনি ছিলেন এ অঞ্চলে জামায়াতের দায়িত্বশীল । জামায়াতে থেকে তার বেরিয়ে যাওয়ার ঘটনা না ঘটলে তার হাতেই বায়াআত করতাম ।
জানা গেল যে , মাওলানা নোমানী সাহেব দাওয়াতের কেন্দ্র দারুল ইসলাম পাঠানকোটে স্থায়ীভাবে হিজরত করেছেন । একথা সকলের জানা ছিল যে মওলানারে হিজরত ইলাল্লাহ স্থায়ী হিজরত,সেখান থেকে তিনি জামায়াতের কাজ করবেন । আমরা কিন্তু মোটেও জানতাম না যে তিনি মাত্র দুই সপ্তাহের জন্য যাচ্ছেন। আরে কথা তিনি কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন । তারপর খবর পাওয়া গেল যে ,মাওলানা মওদুদী সাহেব ও আঞ্চলিক দায়িত্বশীলদের মধ্যে বিরাট মতপার্থক্য হয়েছে । এ কারণে দিল্লিতে সম্মেলন হতে যাচ্ছে। মাওলানা পাঠানকোট থেকে চলে এসেছেন । শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রচন্ড জ্বর নিয়ে দিল্লি সম্মেলনে শরিক হন । তার অভিমত ছিল যে মাওলানা মওদুদী সাহেব জামায়াতের আমীর হওয়ার যোগ্য নন । এজন্য জামায়াতের বর্তমান কাঠামো বহাল রাখার দরকার নেই। বরঞ্চ কয়েকটি জামায়াত ইসলামী হয়ে যাক। আঞ্চলিক আমীরগণ স্থায়ী আমীর হয়ে থাকবেন । বছরে দু তিনবার কোন এক স্থানে একত্র হয়ে সকলের গ্রহণযোগ্য কার্যপ্রণালী নির্ণয় করবেন । এ এক ধরনের ফেডারেল জামায়াত ইসলামী হবে।
মাওলানা মওদুদী এ প্রস্তাব সম্পর্কে অবহিত ছিলেন । তিনি দিল্লি সম্মেলনে সকল প্রস্তাব পেশ করেন । তিনি স্বয়ং এ সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি জামাআত থেকে ইস্তফা দিতে পারতেন কিন্তু দাওয়াত ইলাল্লাহ কাজ বন্ধ হয়ে যাক এটা তিনি কিছুতেই বরদাস্ত করতে পারেন না। জামায়াতের পতন ঘটাতে পারে সকল বিকল্প তিনি বৈঠক বৈঠকে পেশ করেন। এসবের মধ্যে সেসব প্রস্তাব ছিল যেগুলো আপনি নোমানী প্রস্তাব বলতে পারেন । আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, যেহেতু ১০০ বছর পর দাওয়াতে ইলাল্লাহ কাজ শুরু হয়েছে সেজন্য দাওয়াত একই থাকবে এবং জামায়াতও একই থাকবে । আমীর মাওলানা মওদুদীই থাকবেন । তার ইমারতের প্রতি যাদের আস্থা নেই তারা ইস্তফা দিতে পারেন। অতএব এ ধরনের লোকেরা ইস্তফা দেন এবং তাদের মধ্যে মাওলানা নোমানীও ছিলেন।
তারপর মাওলানা নোমানী বেরেলী চলে আসেন। জানাজানি হয়ে গেলে যে মাওলানা জামায়াত থেকে আলাদা হয়েছেন। আর এধরনের খবর আমাদের কাছে পৌঁছলো যে মাওলানা মওদুদী সাহেব ইমারতের যোগ্য নন। কারণ তিনি নামাজের ব্যাপারে বেপরোয়া এবং বিলম্বে নামাজ পড়েন । ফজরের নামাজ প্রায় কাযা হয় , খানিক বেলা হলে ঘুম থেকে ওঠেন। এসব শোনার পর উদ্বিগ্ন হয়ে পরলাম। কারণ দাওয়াতের কাজ তো বুঝি ভেস্তে গেল। এজন্য মাওলানা হামেদ কে নিয়ে মাওলানা নোমানীর বাসস্থানে পৌঁছলাম। তারপর সবকিছু জানতে চাইলাম। আমার যতটুকু মনে আছে মাওলানা সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে বললেন , এসব নিছক অপপ্রচার । মাওলানা মওদুদী সাহেব তো পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন। যথাসময়ে পৌঁছাতে না পারার আশঙ্কা হলে অন্য কাউকে ইমামতির জন্য বলে পাঠান।
তারপর তিনি বলেন, তিনি যেমন স্থির মনের প্রশান্তি সহ নামাজ পড়েন কম লোককে এভাবে নামাজ পড়তে দেখেছি। আর কোরআন তো এমন থেমে থেমে পড়েন যে, এমন ভাবে আমি পড়লেও সুরা ফাতেহাতেই ভুল করে ফেলব।
মাওলানা হামেদ জিজ্ঞেস করলেন, তাহলে জামায়াত থেকে বেরিয়ে আসলেন কেন । আমি তাকে থামিয়ে দিয়ে বললাম আপনি যেসব বিষয়ে নিশ্চিন্ত হতে চেয়ে ছিলেন তা তো শুনলেন। এখন চলুন যাই। তারপর আমরা নিজেদের বাসস্থানের ফিরে এলাম। তার পরপরই আমি জামাতে শামিল হওয়ার দরখাস্ত কেন্দ্রে পাঠিয়ে দিলাম।
উল্লেখ্য যে মাওলানা মাওলানা মওদুদী সাহেবের নামাজ ও কোরআন তেলাওয়াতের সত্য শোনার পর মাওলানা নোমানীর মর্যাদা ও তাঁর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল । পৃথক হওয়ার পর মানুষের মনস্তত্ত্ব এরূপ হয়ে থাকে যে ,আপন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, শেখানো বুলি আওড়ায়,আবোলতাবোল কথা বলে অথবা উল্টাপাল্টা সাক্ষ্য দেয় ।
মাওলানা নোমানী যখন দারুল ইসলামে গিয়েছিলেন । মাওলানার সেখানে পৌঁছার পূর্ব থেকেই সেখানে একজন ফেতনা সৃষ্টিকারী লোক ছিলেন। তিনি বাকচাতুর্য এবং চটকদার গল্পগুজবে পারদর্শী ছিলেন। তিনি ছিলেন বেনারসের বাসিন্দা। তিনি মাওলানা নোমানীকে ঘেরাও করে রাখা শুরু করেন। মাওলানা নোমানী ফলে তার কথায় প্রভাবিত হয়ে পড়তেন যদিও তিনি জামাতের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন । বেনারসি সাহেব মাওলানা নোমানী কে বলেন যে, মওলানা মওদুদী বিলাস জীবন-যাপন করেন, চাদির পানদার ব্যবহার করেন। ঘরে এক মানুষ সমান আয়না আছে । বিবি কে নিয়ে বেপর্দা চলাফেরা করেন ।
এদিকে মাওলানা মওদুদীর উদারতা দেখুন, যখন নোমানী সাহেব দারুল ইসলাম থেকে আল-ফোরকান বের করার অভিলাষ ব্যক্ত করেন । তখন মাওলানা মওদুদী সাহেব বলেন, একই স্থান থেকে দু'টি মুখপাত্রের প্রকাশ আমি বুঝতে পারছি না । আল-ফরকান কেই জামায়াতের মুখপত্র বানিয়ে নেওয়া হোক । কিন্তু অন্যান্য পরামর্শদাতারা তাতে রাজি হননি।
মাওলানা নোমানী সাহেব প্রস্তাব করেন, জামায়াতের লোকদের জন্য তাহাজ্জুদ বাধ্যতামূলক করা হোক। মওদুদী সাহেব বলেন, বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হবে না। অবশ্য আপনি ও আমি মিলে এর জন্য প্রেরণা দান করতে পারি। তিনি জিকির-আজকার বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। তাহাজ্জোতের প্রস্তাবে যে জবাব দেয়া হয়েছিল এবারও তাই দেয়া হয় । মাওলানা নোমানীর তরবিয়ত এ ধরনের মুরুব্বিদের অধীনেই হয়েছিল। মোটকথা এসব কথায় তার মনে আঘাত লাগে। ওদিকে তার প্রতি বেনারসি ইনজেকশন তো চলছেই। এ ধরনের বহু কারণে তিনি শেষ পর্যন্ত জামায়াত ত্যাগ করেন। এখন তার যে অবস্থান তা আপনি জানেন এবং অন্যান্যও জানেন।
এ অবস্থায় মাওলানা নোমানী সাহেব কে আবেদন করতে মন চায় যে, মাওলানা মওদুদী সাহেবের জবাব তো প্রকাশিত হয়েছে। তার কাছে লিখিত আপনার পত্রও প্রকাশিত হওয়া উচিত। তারপর আপনার এবং মাওলানা মাসুদ আলম নাভীর মধ্যে যে দীর্ঘ পত্রের আদান-প্রদান হয় তাও প্রকাশিত হওয়া উচিত । এতে করে পাঠকদের কাছে প্রকৃত সত্য উদঘাটনে সহায়ক হবে।
এখন রইল বিলাসিতা জীবন যাপনের অভিযোগ। সত্য কথা এই যে তিনি হায়দ্রাবাদে ৮০০ টাকার চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে পাঠানকোটে একটি নিভৃত পল্লীতে এসে পড়েন। বিলাসপরায়ণ লোক কি এমন কিছু করে যা মওলানা সাহেব করেছিলেন। এটাও জানতে পারা যায় যে ,হায়দ্রাবাদে থাকাকালীন তার মাসিক খরচ হতো চৌদ্দশ টাকা( ওসমানিয়া মুদ্রায়) এবং দাওয়াতে ইলাল্লাহ মহাব্বতে তার মাসিক খরচ ১২০ টাকায় নেমে আসে।

আমাদের দ্বীনদার শরিয়তন্থীগ্ণ  কি একেবারে এতটা নিম্ন স্তরে নেমে আসতে পারে ? তার পানদার আমিও দেখেছি। তা ছিল মুরাদাবাদী (চাঁদির নয়)। তার বিবির পানদার ছিল চাঁদির যা বিয়েতে উপঢৌকন হিসেবে পান।  আয়নাটি ও ছিল বিয়ের উপহার। 


এখন রইল বিবিসহ বেপর্দা চলাফেরা । তার বিবি দারুল ইসলাম থেকে বোরকা পরিধান করেই বের হতেন। আসর নামাজ পড়ে বনের ধারে এমন সময় পৌঁছাতেন যখন সেখানে তার স্বামী ছাড়া আর কোনো জনপ্রাণী থাকত না।  এখন বলুন একি কোন অভিযোগ করার বিষয় ?


আপনি জানতে চান মাওলানা মওদুদীর কোন বই আমাকে প্রভাবিত করে।  জবাব এই যে তার প্রতিটি লেখায় আমাকে প্রভাবিত করেছে ।  তার লেখাগুলো আমাকে যদি প্রভাবিত না করতো তাহলে আমার পরিচিত বুযুর্গানে রাজনৈতিক চিন্তা ও কর্ম থেকে সরে পড়ে এমন এক ব্যক্তির দাওয়াত কেন কবুল করতাম এবং তার জামায়াতে কেন সামিল হতাম যাকে আমি তখন পর্যন্ত দেখিনি । আর না কোনভাবে তার সাথে আমার পরিচয় ছিল । কিন্তু আমাকে  সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার  গ্রন্থ ‘কোরআন কি চার বুনিয়াদী ঈসতেলাহ “ (বাংলায়ঃ কুরআনের চারটি মৌলিক পরিভাষা) । 


এর মজার কাহিনী এই যে,  বেরেলী তে শিক্ষকতা করার সময় তরজমানুল কোরআন আমার কাছে আসতো । তাতে উক্ত  গ্রন্থের প্রবন্ধাবলী ধারাবাহিকভাবে প্রকাশিত হতো । তার ভূমিকা পাঠ করার পর আমার উপর এমন প্রভাব পড়ল যে মাওলানা মওদুদী সাহেব আমাদের বর্তমান অবস্থার মুখপাত্র হিসেবে কাজ করছেন । শিক্ষা সমাপ্তির পর ‘জালালাইন’  ও ‘বায়যাবী’  নির্দিষ্ট সিলেবাস পরিমাণ পড়ি ,তারপর সাহিত্য ও রচনার বিষয় শিক্ষকতা করছিলাম ।  মেধার দিক দিয়ে বোকাও ছিলাম না । সে  সময় পর্যন্ত জানতাম  ইলাহ এর অর্থ মাবুদ, মাবুদের এর অর্থ যার এবাদত করা যায়।  আর এবাদত এর অর্থ নামাজ, যাকাত, রোজা, হজ ব্যাস এতোটুকুই । 


এ শব্দের  আভিধানিক গবেষণা,  তার কোরআনী  প্রয়োগ এবং তার ব্যাপক ধারণা মোটেই ছিল না। রব এর অর্থ পারওয়ারদিগার এবং দ্বীনকে ধর্ম ও মাযহাব জানতাম। মোটকথা ভূমিকা পড়ার পর ধারণা করলাম যে গ্রন্থাকার আমাদের আপন যুগের চিত্র তুলে ধরেছেন ।  আমি আল্লাহকে সাক্ষী করে আরজ করছি যে আমার মনের কোনে এ ধারণা স্থান পায়নি যে,  মাওলানা মওদুদী ওলামায়ে উম্মত, মুফাসসিরীন ও মুহাদ্দিসীন এবং ফুকাহায়ে কোরআনকে জাহেল মনে করেছেন । এ ধারণাই হয়েছিল মাওলানা সাইয়েদ সুলাইমান নদভীর নিম্নলিখিত লেখা পড়ে। এ খেয়াল হয়নি যে, তিনি অতীতের আলেমগণকে বোকা মনে করেছেন ।  তিনি বলেনঃ


এ এক দুঃখজনক সত্য যে ইসলামী দাওয়াতের ব্যাপকতা যা মানব জীবনের সকল দিক ও বিভাগে পরিব্যপ্ত, সংকুচিত হতে হতে কিছু বিশ্বাস ও এবাদাত পর্যন্ত সীমিত হয়ে রয়ে গেছে।


লক্ষ্য করুন যে , যদি কেউ এ কথাগুলো কে ফুলিয়ে-ফাঁপিয়ে “ফেতনায়ে নদভীয়াত” বলে আখ্যায়িত করতে চায় । তো কে তার কলম  চেপে ধরবে ? 


আমি যখন জানতে পারলাম যে হযরত মাওলানা আলী মিয়া (সাইয়েদ আবুল হাসান আলী নদভী)  জামায়াতের চিন্তাধারার সমালোচনা করে একখানি বই লিখেছেন, তখন ইচ্ছা হলো যে এমন কাজ থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ করি । তারপর মনে হলো যে তিনি আবেগপ্রবণ ব্যক্তি নন। ক্ষতি কি বই আসুক না ! সম্ভবত জামায়াতের চিন্তাধারার মধ্যে কোনো সংস্কারযোগ্য কথা এসে যাবে ।  তারপর জামায়াতের দায়িত্বশীল তা সংশোধন করে নেবেন। 


“আসরে  হাযেম মে দ্বীন কি তাফহিম ও তাশরিহ” নামে বইটি প্রকাশিত হলো । মোবাল্লেগণ তা ‘ইকরামে মুসলিমিন’  এর প্রাথমিক দাবী হিসেবে ব্যাপকভাবে ছড়াতে থাকেন । আমার জানামতে এখন পর্যন্ত তার ফয়েজ জারি আছে। 


তারপর মাওলানা সাইয়েদ আহমদ কাদেরী তার পর্যালোচনা করলেন । তাও পুস্তক আকারে প্রকাশিত হল। এ পর্যায়ে আমার শুধু এতোটুকুই বলার,  যে নসিহত করেছেন, হাদিসের বরাত দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন । সে আশঙ্কা এই যে,  জামায়াতের সংশ্লিষ্ট লোকেরা কেতাব ও সুন্নাহ ও রাসুলের আদর্শ, আখেরাতের চিন্তা এবং ঈমান ও ইসলামের রাজপথ থেকে সরে পড়ে নিছক দলীয় সংগঠন এবং মুসলমানদের জন্য শাসন ক্ষমতার পথে বসেছেন এবং তারপর সে পথ থেকে ফিরে আসা বড়ই কঠিন হবে । 


জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি গনের কাছে আমার আবেদন, মাওলানার শংকা যেন সত্যে পরিণত না হতে দেয় । অবশ্যি জামায়তের লোক কিতাব ও সুন্নাত, সিরাত ও উসওয়ায়ে রসূল থেকে সরে পড়েছেন এবং নিছক  দলীয় সংগঠন ও মুসলমানদের জন্য শাসন ক্ষমতা লাভের পথে চলেছেন একথা এখন পর্যন্ত আমার বোধগম্য হয়নি । 


একবার হযরত মাওলানা আলী মিয়াকে (সাইয়েদ আবুল হাসান আলী নদভী) জিজ্ঞেস করতে চেয়েছি । কিন্তু দুটি কারণে সাহস হয়নি । এক এই যে, এখন আর জিজ্ঞেস করে লাভ কি যখন উভয় পক্ষ থেকে বই ও তার জবাবে বই প্রকাশিত হয়েছে ।  দ্বিতীয়তঃ তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক ।  তার সাথে আর কি বিতর্ক করব?  অবশ্য তার খেদমতে এই অভিযোগ পেশ করতে হয় যে,  যখন তিনি মাওলানা মওদুদীর ওফাতের অল্পকাল পূর্বে তার সাথে সাক্ষাৎ করতে যান তখন আশংকা  সৃষ্টিকারী কথাগুলি তার কাছে পেশ করেন নি কেন ?  পেশ করে থাকলে তিনি তার কি জবাব  দিয়েছিলেন ? তার উল্লেখ আসরে  হাযেরে থাকা উচিত ছিল । তার ফলে সকলে জানতে পারত যে মাওলানা মওদুদী কি সকল ওলামা উম্মত,  মুহাদ্দেসীন , ফুকাহা ও মুফাসসিরিন কে বোকা মনে করেছেন । না সাইয়েদ সাহেবের উপরোক্ত কথাগুলো রংয়ের অবচেতন মনের সীমিত মর্মের চিত্র আকছেন। 


আলোচনার সময় যদি তিনি অনুভব করতেন যে কথাগুলো অবোধগম্য রয়ে গেছে তাহলে অবশ্যই তিনি তা সংশোধন করার ওয়াদা করতেন।  এসব কথার উল্লেখ থাকলে তা অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী হত  এবং আমাদেরকে একথা বলতে হতো না যে , এ বইখানি মাওলানা আলী মিয়া লেখেননি, বরঞ্চ তার দ্বারা লেখানো হয়েছে ।  এবং তার মেজাজ প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল নয়,  ইতিপূর্বে যেসব বই লেখা হয়েছে, এ বইখানি সে সবেরই ব্যাখ্যা ও সমর্থন কিন্তু প্রকাশভঙ্গিতে । মনের উপর জবরদস্তি করে এতটুকু লিখলাম।  ব্যাপারটা এমন যে , যার জন্য আমার বড় দুঃখ হয়।  মাওলানা আলী মিয়া ভূমিকায় যে কথাগুলো গোটা উম্মতের মধ্যে ছড়িয়েছেন তার ফলে কিছু এমন ধরনের হয়রানি-পেরেশানি সৃষ্টি হয় যেমন হয়েছিল গঠনতন্ত্রের দফা ৬ এর উপর মাওলানা মাদানীর সমালোচনা করার ফলে। আমি চিন্তা করতে পারি না যে,  এ শব্দমালার আঘাত সাহাবায়ে কেরাম (রা) এর উপর কেউ করবে। ছয় দফা এর বাক্য রচনার সময় রচনাকারীর ধারণা পরিসীমায় সাহাবা (রা)  ছিলেন না। আমি  ভাবতেও পারতাম না যে মাওলানা আলী মিয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোনো সমালোচনা মূলক বই লিখে তা প্রকাশ করবেন এবং অপর পক্ষ থেকে তার জবাবও প্রকাশিত হবে ।


এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ‘আসরে  হাযের’ প্রকাশিত হল এবং গ্রন্থকার হাদিয়া স্বরূপ একখানা আমার নিকটে পাঠালেন,  তখন আমি মাওলানা মওদুদী সাহেবের নিকট এসে কথাগুলো এবং তার সকল প্রতিক্রিয়া ও তজ্জনিত আশঙ্কাও পেশ করলাম ।  আমার পত্র ছিল বেশ দীর্ঘ । তিনি সংক্ষেপে কয়েক ছত্রে যে জবাব দেন তা,  আমার এক ছাত্রের  অবহেলার কারণে নষ্ট হয়ে যায় । অবশ্য অভিজ্ঞতার মর্ম নিজের ভাষায় পেশ করছি । তিনি বলেনঃ


মাওলানা আলী মিয়ার বই ও তার পত্র উভয়েই ইতিপূর্বে আমার নিকট পৌঁছেছে । আপনি কি মনে করেন, আমি কি শুধু এই একখানা বই-ই  লিখেছি? আমি তার বিরুদ্ধে কিছু লিখব না ।  যিকরাতে যে পত্র প্রকাশিত হয়েছে তা আমার বিনা অনুমতিতে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি তার বিরুদ্ধেও  কিছু বলব না। 


আমি মাওলানা মুফতি সাহেবকে অনুরোধ করেছিলাম, “  তার বই এর জবাবে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা প্রকাশিত হওয়া উচিত, অবশ্যি আপনি যা ভালো মনে করেন ।”  আমার অনুরোধের জবাবে তিনি  উক্ত কথা বলেন ।


‘তাফহীমুল কুরআন’ সম্পর্কিত প্রশ্নের জবাব এই যে, এ বর্তমান যুগের এক বিরাট উন্নত মানের তাফসীর। এ একটি দাওয়াত ও আন্দোলনের গ্রন্থ। একটি পথপ্রদর্শক তাফসীর। বর্তমান যুগে দাওয়াত ইলাল্লাহ কাজ কিভাবে করা যায় তা এ বলে দেয়। প্রাচ্য ও পাশ্চাত্যের ইসলাম বৈরী পণ্ডিতগণ যেসব কন্টক বিদ্ধ করে করে রেখেছে তা বেছে বেছে বের করে দেয় এ তাফসীরখানি। এ তাফসীর আধুনিক শিক্ষিত মহল এবং বিশেষ করে শিক্ষিত যুব সমাজের জন্য এক বিরাট ইহসান ও অবদান যার মর্যাদা ও মূল্য তারাই উপলব্ধি করতে পারে। এ গ্রন্থ প্রাচীন ওলামায়ে তাফসীরের অভিমত ও বক্তব্যের কোন একটিকে অবলম্বন করে। কদাচিৎ কোন প্রাচীন তাফসীরকারক এর সাথে দ্বিমত পোষণ করে থাকলে তাঁর বলিষ্ঠ যুক্তিও পেশ করেছে। কিন্তু তাফিহীম প্রণেতা একজন মানুষ। তারও ভুল হয়েছে যেমন অন্যান্য মানুষেরাও ভুল হয়েছে, যারা গ্রন্থ রচনার খেদমত করেছেন। যার লেখা অসংখ্য পৃষ্টা সারাবিশ্বে ছড়িয়ে আছে, তার ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়। কোরআনের খেদমগণ প্রাচীন যুগের হোক আর আধুনিক যুগের, কোরআন শিক্ষার্থীদের এর থেকে এবং অন্যান্য সকল তাফসীরে থেকে ফায়দা হাসিল করা উচিত। একবারে চোখ খুলে, চোখ বন্ধ করে নয় ।
প্রত্যেক তাফসীরের নিজস্ব একটা রং ও রুপ আছে। প্রত্যেক ফুলের সুবাস পৃথক পৃথক।
কোরআন অধ্যয়নে শিক্ষার্থীদের কে মৌমাছির মত হওয়া উচিত, যে ফুল থেকে মধু আহরণ করে। সাধারণ মাছের মত হওয়া উচিত নয় যে শুধু নোংরা বস্তুর প্রতি অনুরাগ রাখে।
প্রাচীন কোন রায় যদি দুর্বল মনে হয় তো কখনো তার প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক হবে না। কি কারণে তারা এ রায় প্রকাশ করেছেন তার যুক্তি আপনাদের সামনে নেই। কিন্তু তাই বলে তাফসীরকারের প্রতি কখনো অবজ্ঞা প্রকাশ করবেন না। একথাও উপলব্ধি করা উচিত যে কেতাবের খাদেমগণের কোন বক্তব্য জ্ঞাতসারে বিকৃত করা অথবা বদ নিয়ত আরোপ করার অর্থ নিজেকে বঞ্চিত করার ঘোষণা করা। তাফহীমুল কুরআনের প্রতি সমসাময়িক আলেমগনের একটি শ্রেণীর যে আচরণ করে আসছে তার বিস্তারিত বিবরণ পেশ করার অবকাশ এ প্রবন্ধে কোথায়?
মাওলানা মওদুদী সাহেব বেরেলীতে আমাকে এক পত্রে জানান, নৌ বিভাগের একজন ইঞ্জিনিয়ার জামায়াতের শুভকাঙ্খী। আরবি ভাষা শিখতে চান। আপনি এখানে আসতে পারেন কি?
আমি সম্মত হয়ে দারুল ইসলাম পৌছালাম। আমার এই প্রথম সাক্ষাৎ মাওলানা সাথে এমন অবস্থায় হয় যখন তিনি ভলিবলের দোল ধরে দাঁড়িয়ে ছিলেন এবং তার সহকর্মীগণ খেলছিলেন। সালাম মুসাফার পর মাওলানা বললেন, আমি খেলোয়াড়দের খেলায় নেতৃত্ব দিচ্ছি। সকলেই হেসে ফেললেন। বুঝলাম মাওলানা বড় রসিক মানুষ।
পরবর্তী সাক্ষাৎ সেদিন হয়েছিল, যেদিন মাওলানা আমিন আহসান ইসলাহী সাহেব মাদরাসাতুল ইসলাহ থেকে স্থায়ী হিজরত করে দারুল ইসলাম আসছিলেন। কিছু লোক তাকে নিয়ে আসতে রেলস্টেশন গিয়েছিলেন। মাওলানা মওদুদী মসজিদের উত্তর ধারে দাঁড়িয়ে মেহমানের অপেক্ষা করছিলেন। ইসলাহী সাহেব তাসরিফ আনলেন। সালাম মুসাফা হলো। মাওলানা তার নৌবহর লটবহর ও গোসলের বন্দোবস্ত করার হুকুম দিলেন। মাওলানা ইসলাহী সেখান থেকে চলে যাওয়ার পর দেখলাম মাওলানা চোখ দিয়ে অশ্রু ঝরছে- আনন্দের অশ্রু। বললেন, এখন পর্যন্ত আমি একা ছিলাম। একাই সব কাজ করতাম। আল্লাহর শোকর যে তিনি আমাকে একটি শক্তিশালী বাহু দান করেছেন…. আমার সংক্ষিপ্ত অবস্থানকালে আমি তার মধ্যে যেসব গুণাবলী দেখলাম যা দলীয় ব্যবস্থা পরিচালনার জন্য জরুরী।
দারুল ইসলামে বসবাসকারী বন্ধুগণ বললেন যে,মাওলানা অত্যন্ত সহনশীল। সহকর্মীদের ভুলভ্রান্তি ক্রমাগত দেখতে থাকেন এবং মৃদু মধুর ভাষায় বুঝাতেন। তার গুণাবলীর কথা আর কত বলবো? এত বলা আমার ঠিক নয়, তার ওফাতে আমি সবচেয়ে বেশি শোককাতর হয়ে পড়েছি। তবে তিনদিন পর্যন্ত কিছুক্ষণ পরপর হৃদপিণ্ড ধরফর করতে থাকে প্রত্যেকবারই হার্ট অ্যাটাকের আশঙ্কা হত।
মাওলানা মওদুদী সাহেবের দুটি অবদান আতি বিরাট। একটি এই যে, তিনি দাওয়া ইলাল্লাহ পথ দেখিয়েছিলেন এমন এক সময়ে যখন সারা ভারতের ওলামা,মুহাদ্দিসীন ফুকাহা জানতেন না- হ্যাঁ ঠিকই জানতেন না যে এ দেশে এ পরিবেশ-পরিস্থিতি ইসলামী দাওয়াত নিয়ে কিভাবে ময়দানে নামা যায়। আর যদি কেউ জেনেও থাকেন তো ময়দানে নামার সাহস হারিয়ে ফেলেছেন। আমার দৃষ্টিতে এ ছিল তার বিরাট অবদান। দ্বিতীয় বৃহত্তর অবদান ছিল যে তিনি মাওলানা আমিন আহসান ইসলাহীকে ১৬ টি বছর যাবত তার সাথে আঁকড়ে ধরে রেখেছিলেন ।
সর্বশেষে আমি জামায়াত ও তাদের সাথে সম্পৃক্ত ভাইদের কাছে আরোয করতে চাই যে,
“আসরে হাযেরে” মাওলানা আলী মিয়া যে আশঙ্কা প্রকাশ করেছেন তা যেন সত্যে পরিণত হতে না দেন। কঠোরভাবে নিজেদের আত্মসমালোচনা করতে থাকবেন। যদি কেউ আপনাকে বলে তুমিতো মুত্তাকী নও। জবাবে আপনি কি একথা বলবেন, না জনাব আমি তাকওয়ার উচ্চস্তরে সমাসীন? না, বরঞ্চ এ বিদ্রুপাত্মক মন্তব্যে ধৈর্যধারণ করবেন এবং খোদা মুখি হয়ে যাবেন। আপনার বিষয়টি আপনার সাথে সংশ্লিষ্ট। যদি হকের রাজপথ থেকে সরে পড়েন তাহলে তার পাকড়াও থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি বিশুদ্ধ না ও হক অনুসৃত পুঁজি নিয়ে আপন রবের দরবারে হাজির হতে পারেন তাহলে কে আপনাকে তার প্রতিদান থেকে বঞ্চিত করতে পারে? আপনি অবশ্যই খোদার মাহবুব হয়ে যাবেন, তা সারা দুনিয়ার ফতোয়ার কেন্দ্রগুলো থেকে আপনার বিরুদ্ধে যতই গোমরাহীর ফতোয়া জারি করা হোক না কেন । চেষ্টা করতে থাকুন যেন আখেরাতে আল্লাহর স্নেহ-ভালবাসা ও রহমত থেকে বঞ্চিত না হন যদিও দুনিয়াতে কিছু আলেমের ভালোবাসা ও দোয়া থেকে বঞ্চিত থাকেন।

Share:

২টি মন্তব্য:

  1. অনেক গুরুত্বপূর্ণ তথ্য। জাজাকাল্লাহ খাইরান। পরবর্তী কিস্তিগুলির অপেক্ষায়।

    উত্তরমুছুন

আর্কাইভ